রাজধানীতে বিপুল জাল নোটসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ পেশাদার ২ জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। রোববার (২৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।

ডিবির ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে ৩৫ লাখ টাকা মূল্যের মোট ৩ হাজার ৯০২টি জাল নোটসহ রুবেল ও সেলিনাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব জাল নোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা অর্জনের উদ্দেশে তারা জব্দকৃত নোটগুলো নিজেদের হেফাজতে রেখেছিল।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL