গাজীপুর নগরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়কের আমবাগ এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেন। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটির শ্রমিকদের গত আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে (শ্রমিকদের একাংশের দাবি, বকেয়া জুলাই ও আগস্ট মাসের)। আগস্ট মাসের বেতন গত ১০ সেপ্টেম্বর দেয়ার কথা থাকলেও নির্ধারিত দিনে মালিকপক্ষ তা পরিশোধ করেনি। পরবর্তীতে কয়েক দফায় তারিখ পুননির্ধারণ করেও বেতন না দিয়ে উল্টো কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে চরম আর্থিক সংকটে পড়েন শ্রমিকেরা। এরই দারাবাহিকতায় গতকাল সোমবার সকালে বেতনের দাবিতে আমবাগ এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পায় এবং সড়ক জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।...
কুড়িগ্রামের চিলমারীতে সারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতেও বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং সৌদি আরব থেকে তেল...
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে সরকার অনেকটা বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...
জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সব ধরনের...
এখনও স্বস্তি ফেরেনি শিল্প কারখানায়
“উৎপাদন খানিকটা বেড়ে উন্নীত হয়েছে সক্ষমতার ৬০ শতাংশে। তবে আশুলিয়া, ভুলতা, গাজীপুর কিংবা নরসিংদী এলাকায় গ্যাসের চাপ এখনও তুলনামূলক কম”...
নতুন আইনের খসড়া, ভোক্তা অধিকার লঙ্ঘনে বাড়ছে জরিমানা
বিদ্যমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ভোক্তা অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬-এর...
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্বে বাড়বে চ্যালেঞ্জ: ডিসিসিআই
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের শিল্প ও বাণিজ্যে মেধাস্বত্ব অধিকার (আইপিআর) সুরক্ষার ক্ষেত্রে নতুন বাস্তবতার মুখোমুখি হতে...
পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন
টানা চার কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল সোমবার দেশের পুঁজিবাজারে স্বাভাবিক দর সংশোধন ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধানসহ সব...
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর পুলিশের লাঠিচার্জ
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল...