জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে ধরনের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রয়োজন সেই সম্পর্কই আমরা চাই। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রয়োজন নেই, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে কিন্তু অতীতের আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী যেই স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে, সেই রকমের সম্পর্কের প্রয়োজন নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার নির্বাচনি এলাকায় তিনদিনের সফর শেষে ভোলা থেকে ঢাকায় যাত্রা করার আগে সার্কিট হাউজে অবস্থানকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ব্রিকসের ব্যাপারে এখনো তারা (ভারত) আমাদেরকে খোলাখুলি ভাবে কিছু জানায়নি। আমাদের প্রধানমন্ত্রীকে সঠিকভাবে একজন প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেনি। ভারতের ব্যাপারে বাংলাদেশের কিছু রিজার্ভেশন আছে। বিশেষ করে প্রতিত সরকারের প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছে। রাজনীতি করার সুযোগ দিয়েছে যেটা প্রতিবেশী সুলভ আচরণ বলে মনে করি না। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার তবে তারা যে তা চায় এমন কোন কিছুই দেখা যাচ্ছে না। আমরা সমমর্যাদার সৎ প্রতিবেশী হিসেবে সম্পর্ক চাই।...
“দেশে ইলিশের উৎপাদন কমে গিয়ে বাজারের চাহিদা মেটাতে প্রতিবেশী দেশের ওপর নির্ভর করতে হলে তা ইলিশের ভবিষ্যতের জন্য বড় ধরনের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.)...
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের...
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত রক্ষা পায়নি।...
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে এ...