বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে একটি প্রেস ব্রিফিংয়ে কথা বলতে দেয় ভারত সরকার। এ নিয়ে ঢাকা ক্ষুব্দ প্রতিক্রিয়া জানায়। হাসিনার প্রেস ব্রিফিংয়ের দুইদিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারত। আজ শুক্রবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ নিয়ে প্রশ্ন করেছিলেন এ সাংবাদিক। জবাবে তিনি প্রথমে দাবি করেন, হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আর হাসিনা ওইদিন বাংলাদেশ সরকারকে নিয়ে যা যা বলেছেন সেটিতেও নয়াদিল্লির সমর্থন নেই। রণধীর বলেন, “একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে সরকারের কোনো অবদান নেই। আমি বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করছি।” প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখা হাসিনা ও অন্যান্যদের কথার প্রতি ভারতের কোনো সমর্থন নেই উল্লেখ করে এ কূটনীতিক বলেছেন, “ওই প্রেস ব্রিফিংয়ে বলা কোনো কথাকেই (ভারত) সরকার সমর্থন করে না, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের ব্যাপারে দেওয়া কোনো মন্তব্য তো নয়ই।”
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রানাঘাটের...
নিউইয়র্ক সিটি মেয়র পদে জোহরান মামদানি'র প্রতিদ্বন্দ্বিতা শহরের মুসলিম সম্প্রদায়ের জন্য এক মিশ্র অনুভূতি নিয়ে এসেছে। ৯/১১-এর ভয়াবহতার ছায়ায় বেড়ে...
লাইসেন্স চুক্তি নবায়নের আলোচনা ব্যর্থ হওয়ায় গুগলের পে-টিভি প্ল্যাটফর্ম ইউটিউব টিভি থেকে ডিজনি'র নেটওয়ার্কগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কোম্পানিগুলো...
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর সামাজিক স্বাধীনতা নিয়ে টানাপোড়েনে ইরান
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমতা গ্রহণের এক মাস আগে 'জেন-জি উপদেষ্টা' নিয়োগ করে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের এক...
জোহরান মামদানির হাতের আংটিগুলো যে গল্প বলে
গত সপ্তাহে ব্রুকলিনের এক কনসার্টে তখন উন্মাদনার ঢেউ। মঞ্চের পেছনের বিশাল পর্দায় ভেসে উঠছিল হাজারো উল্লসিত ভক্তদের মুখ। হঠাৎ ক্যামেরাটি...
টিকটকে ভাইরাল দ্রুত ওজন কমানোর বড়ি 'মলিকিউল' যেভাবে রাশিয়ান
তরুণদের বিপদ ডেকে এনেছে টিকটকে ভাইরাল হওয়ার পর এই বড়ির অর্ডারের পর অর্ডার আসতে শুরু করে, আর টিনেজাররা সোশ্যাল মিডিয়ায়...
অন্য দেশের ‘সরকার পরিবর্তনের’ নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ‘সরকার পরিবর্তন ও রাষ্ট্র গঠন’ নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। গণতন্ত্রের...
ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আইন বহির্ভূত শাসন ও বেপরোয়া মনোভাব’ এর বিরুদ্ধে সোচ্চার হতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে সোচ্চার হওয়ার...