এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরও আটজন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) গতকাল বুধবার এক বিবৃতিতে জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গতকালই সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামোয় ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় দুজন মারা গেছেন।

সাম্প্রতিক সময় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিমানবন্দরগুলোয় একের পর এক হামলা চালানো হচ্ছে। ধারাবাহিক এসব হামলার সর্বশেষ নজির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL