জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা

সবুজ বাংলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

জাপানে শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আজ ২৩ আগস্ট (রবিবার) স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী টোকিওসহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি জেলার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এই অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 

তবে এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোরের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভূমিকম্প শুরু হলে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

জানা যায়, ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু হয়েছে।

এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। দলটি বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ করছে।

এর আগে, গত মাসে জাপানের দক্ষিণতম দ্বীপ কিউশুর কুমামতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এসময়  ৩৮ জন নিহত হন। একইসঙ্গে এসময় আহত হন ৩৬৪ জন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL