পুতিনকে পাঠানো গোপন চিঠিতে এস-৪০০ চেয়েছেন মোজতবা খামেনি: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে চেয়ে আসা এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত সরবরাহ করবেন বলে আশাবাদী তেহরান। শুক্রবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পুতিনের কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা পাওয়ার বিষয়ে আশাবাদী দেশটি। এ লক্ষ্যে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইকে একটি ব্যক্তিগত গোপন চিঠিসহ মস্কোতে পাঠান। ওই চিঠির মূল দাবিই ছিল এস-৪০০ সরবরাহ।

এস-৪০০ নিয়ে এই আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প এর আগে বলেছিলেন, রাশিয়া ইরানকে কোনোভাবেই সহায়তা করছে না।

মস্কো সফরের পর রেজাই বলেন, পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা নিয়েও তাৎপর্যপূর্ণ কথাবার্তা হয়েছে। এ ছাড়া রাশিয়া থেকে ইরানে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL