যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, দুই শিশুসহ ৬ আরোহী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলের কাছে দুই শিশুসহ ছয় আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঘটা এই দুর্ঘটনার পর নিখোঁজ আরোহীদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড।

মার্কিন কোস্ট গার্ড জানায়, মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে ‘সেসনা ২১০’ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিমানে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু ছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিকভাবে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগুলার দক্ষিণ-পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়।

কোস্ট গার্ডের তথ্য মতে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার থেকে কোস্ট গার্ডকে জানানো হয় যে বিমানটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিধ্বস্ত হওয়ার ঠিক আগে হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে বিমানটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল।

খবর পেয়ে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে। কোস্ট গার্ড জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনো আরোহীর সন্ধান মেলেনি।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি নিউ অরলিন্স থেকে যাত্রা শুরু করে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করবে বলে জানানো হয়েছে।

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL