২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

আগামী বছর ২০২৭ সালের বিশ্ব ইজতেমার আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই পর্বে। নির্ধারিত সূচি অনুযায়ী, ইজতেমার প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে আজ তাবলিগ জামাতের সাদপন্থি অংশের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে ইজতেমার আরেক অংশ জুবায়েরপন্থি হিসেবে যারা পরিচিত, তাদের সঙ্গে কথা হয়েছিল। এখানে সব মুরুব্বি এসেছিলেন। আমরা তখনই বলেছি, আমরা অন্য অংশের সঙ্গেও আলোচনা করব। প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত প্রথম মিটিংয়ে আলোচনা করেছিলাম, সেটা এই অংশকে জানিয়েছি। সেটা হচ্ছে তারিখ নির্ধারণ। গতবার অন্তর্র্বতীকালীন সরকারের সময়ের শেষ দিকে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের কারণে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। তবে, এই বছর সবার সঙ্গে আলোচনা করে আমরা তারিখ নির্ধারণ করেছি। 
তিনি আরও বলেন, এবার ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে, ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব অনুষ্ঠিত হবে এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এটা টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠেই হবে।

একনজরে সময়সূচি- 
প্রথম পর্ব: ৮, ৯ ও ১০ জানুয়ারি (২০২৭)
দ্বিতীয় পর্ব: ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি (২০২৭)

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL