* দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

উল্টোপথে ছুটলো মন্ত্রীর গাড়ি

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

উল্টোপথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাড়িটি সচিবালয়ে যাওয়ার পথে ট্রাফিক আইন ভঙ্গ করে। এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করে দু’টি মামলা করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সার্কিট হাউজ সড়ক হয়ে মন্ত্রীর সাদা রঙের ‘রেঞ্জ রোভার’ গাড়িটি উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ওই সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতেই ছিলেন। পরবর্তীতে পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। 

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, গাড়িটির চালকের নাম আরিফ হোসেন। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও ছিলেন। তিনি বলেন, সরকারের শীর্ষ মহল থেকে পুলিশকে দায়িত্ব পালনের সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটি একটি নজিরবিহীন ঘটনা।

ওই কর্মকর্তা আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলাচল করছেন। সেখানে মন্ত্রীরা আইন না মানলে সাধারণ মানুষের মধ্যেও আইন ভঙ্গের প্রবণতা তৈরি হতে পারে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL