প্রধানমন্ত্রীর জাপান সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারকের ঘোষণা আসতে পারে

সবুজ বাংলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসরকারি বিমান পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা বা সহযোগিতা স্মারকের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL