ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য রয়েছে। এ জন্য ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হলেও সার্বিকভাবে নিরাপত্তার জোরদার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কার কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে স্যাবোটাজ (নাশকতা) করার একটা প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কাজ করেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারাই এ কার্যক্রম দেখছেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL