দেশে ফিরে সংসদে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। সংসদ চালুর দীর্ঘ পাঁচ মাস পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে অধিবেশনে যোগ দেন তিনি। এরপর পৌনে ৬টায় সংসদে বক্তব্য দেন। শপথ নেওয়ার পর এই প্রথমবারের মতো তিনি সংসদে বক্তব্য দিলেন। এ সময় তিনি আবেগাপ্লুত হলে সংসদে পিনপতন নীরবতা দেখা যায়। 

সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মির্জা আব্বাস বলেন, সংসদে ফিরে এসেছি কাজ করার জন্য। মানুষের জন্য কাজ করতে চাই। দীর্ঘ পাঁচ মাস ধরে চিকিৎসাধীন আছি। বিদেশে চিকিৎসাধীন ছিলাম, এখনো আছি। আবেগ-ভালোবাসার কারণে সংসদে আসতে হয়েছে। এ সময় তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) এ দিনটিকে নিজের রাজনৈতিক জীবনে এক আবেগঘন দিন হিসেবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ২০০৬ সালের পর এই প্রথম জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। এবার জাতীয় সংসদ শুরু হওয়ার পরই স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ি। চিকিৎসার জন্য সিঙ্গাপুর-মালয়েশিয়া ছিলাম। চিকিৎসার মাঝপথে সংসদে এসেছি। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী আমার খোঁজ-খবর নিয়েছেন। স্পিকার আমাকে দেখতে গিয়েছিলেন। স্পিকার মানবিক আচরণ দেখিয়েছিলেন।

সংসদে বক্তব্য দেওয়ার সময় হুইল চেয়ারে বসেছিলেন মির্জা আব্বাস। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানের আসনের মাইক্রোফোন ব্যবহার করে কথা বলেন। তাকে লিখিত বক্তব্য পড়তে সহায়তা করেন আমানউল্লাহ আমান। এ সময় অন্য সংসদ সদস্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL