ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সেই দম্পতি কারাগারে, পুলিশের জিডি

সবুজ বাংলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আটক আনোয়ার হোসেন পারভেজ (৩২) ও তার স্ত্রী মাহিন ইসতিয়াজ জাহান তিথিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ। ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসরাফিল বাদী হয়ে মামলাটি করেন। এ ছাড়া তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফেনী শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামে একটি আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে ধারাবাহিকভাবে পোস্ট করেন। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে উত্তেজিত লোকজন গার্ডেন সিটির নিচে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গার্ডেন সিটির ১৬ তলার ফ্ল্যাট থেকে পারভেজ ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত লোকজন পারভেজকে মারধর করেন। এ সময় পুলিশের গাড়িতে থাকা পারভেজকে লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। এতে গাড়ির সামনের অংশের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL