ইয়েমেনে হুতিদের ওপর হামলায় সৌদির অনুমতি চাচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সৌদি আরবের অনুমতি পাওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে সৌদি আরবকে রাজি করানোর উদ্যোগ নিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সোমবার (১২ অক্টোবর) এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে এক দশক ধরে চলা সংঘাতে ইসরায়েলের হস্তক্ষেপের অনুমতি পেতে সৌদি আরবের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছেন নেতানিয়াহু। তার লক্ষ্য, সৌদি আরবের সঙ্গে ‘একজোট হয়ে’ কাজ করা এবং দুই দেশের সম্পর্ক এমন পর্যায়ে নেওয়া, যাতে ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পথ তৈরি হয়।

তবে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপের অনুমতি দিতে অনাগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার আশঙ্কা, ইসরায়েলি বাহিনী যুদ্ধে যুক্ত হলে সৌদি জনমত নেতিবাচকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজের পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। ফলে তার অনুমোদন ছাড়া ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের অংশ নেওয়ার অনুমতি পাওয়ার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL