ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়া কাপে ব্যর্থতার পর এশিয়ান গেমসেও পদকের সুযোগ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে টাইগ্রেসদের। এর আগে ২০১০ ও ২০১৪ আসরে রুপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে সর্বশেষ আসরে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার কোনো পদকই জিততে পারল না জ্যোতিরা। তবে মাঠের ব্যর্থতার মাঝেই একটি স্বস্তির খবর পেতে যাচ্ছেন নারী দলের ক্রিকেটাররা। এতদিন নারী দলের ক্রিকেটাররা দেশের বাইরে সিরিজ খেলতে গেলে ইকোনমি ক্লাসে চড়তেন। তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি বিসিবির দায়িত্ব গ্রহণের পর এবার সেটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে নারী দলের ক্রিকেটাররা বিজনেস ক্লাসে চড়তে পারবেন। এমনটিই জানিয়েছে বিসিবির একটি সূত্র। তবে নতুন এই নিয়ম আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে কার্যকর হবে। কেননা টিকিট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগেই চূড়ান্ত হয়ে যাওয়ার কারণে আসন্ন এই সিরিজে সম্ভব হচ্ছে না। এরপর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে নতুন নিয়ম।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL