জাপানে চলমান এশিয়ান গেমসে থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ প্রথম ডোপিং পরীক্ষায় পজিটিভ হয়েছেন। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়ের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড পাওয়া গেছে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) জানিয়েছে, তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা উদীয়মান তারকা হিসেবে বিবেচিত পিচামনের গতকাল মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে খেলার কথা ছিল। আইটিএ জানিয়েছে, পিচামন এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং বা যে কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সংস্থাটি আরও জানিয়েছে, পিচামন চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করতে পারবেন। এ ছাড়া স্যাম্পল-বি পরীক্ষা করার অনুরোধ জানানোর অধিকারও তার রয়েছে বলে জানিয়েছে আইটিএ। দ্রুত ওজন কমানোর জন্য শরীর থেকে পানি বের করে দিতে প্রতিযোগীরা ফুরোসেমাইড ব্যবহার করতে পারেন। গত ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার সময় আইটিএ পিচামনের নমুনা সংগ্রহ করেছিল।
ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের বিষয়েও নিজের...
নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে দর্শকদের জন্য নেই গ্যালারি। এর মধ্যেও জ্যোতিদের খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশি কয়েকজন প্রবাসী। পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জ...
মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়া কাপে ব্যর্থতার পর এশিয়ান গেমসেও পদকের সুযোগ খুইয়েছে নিগার...
উজবেকিস্তানের সমরখন্দ শহরে ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ২-২ গেম পয়েন্টে ডেনমার্কের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ...
‘কোচ-অধিনায়ককে সাইজ’ করার বক্তব্যে ব্যবস্থা নেবে বিসিবি
নারী এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যর্থতা নিয়ে ফিরছে। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেও নিগার...
প্রথমবার বিদেশি লিগে ডাক পেলেন রুবেল
সবশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে বল হাতে আলো ছড়িয়েছিলেন মোহাম্মদ রুবেল। বাংলাদেশ এইচপির এই ক্রিকেটার এবার ডাক পেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।...
ফিটনেস টেস্টে ফেল করলে থাকবে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ
এনসিএলের লাল বলের টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে আগামী ৩ অক্টোবর থেকে। তার আগে আজ মঙ্গলবার প্রথম ধাপে ৪ দলের ফিটনেস...
৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক জয়
জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি কর্মকর্তা ও সাংবাদিকরা ভিড় জমিয়েছিলেন।...
জাপানের কাছে হেরে কাবাডির পদকও অনিশ্চিত বাংলাদেশের
নাগোয়া শহরের এক প্রান্তে তোকাই দরি ইনডোর স্টেডিয়াম। স্টেডিয়াম ঢুকতেই ‘নিপ্পন,নিপ্পন’ স্লোগান। কারও হাতে পতাকা আবার কারও গায়ে জাপানের জার্সি।...