ফ্রান্স ফুটবলের ‘ফুলব্যাক সংকটে’ জিদানের পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:


ফ্রান্স জাতীয় দলের রক্ষণভাগের দুই প্রান্তে পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড় না থাকায় উদ্বিগ্ন কোচ জিনেদিন জিদান। সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের প্রস্তুত করার জন্য ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত জুলাইয়ে দিদিয়ের দেশমের কাছ থেকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুলব্যাক পজিশনের ঘাটতিকে বড় দুর্বলতা হিসেবে দেখছেন জিদান। আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শীর্ষ পর্যায়ে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দুই প্রান্তে শক্তিশালী খেলোয়াড় থাকা জরুরি বলে মনে করেন তিনি।


সময় গড়ানোর সঙ্গে সমস্যাটি নিজে থেকেই সমাধান হবে—এমনটা ধরে বসে থাকতে চান না ফ্রান্সের কোচ। তাই স্থায়ী সমাধানের পথ খুঁজতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টেকনিক্যাল ডিরেক্টরেটের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ন্যাশনাল টেকনিক্যাল ডিরেক্টর হুবার্ট ফুর্নিয়েরের কাছেও নিজের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন জিদান। জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করতে পুরো ফুটবল কাঠামোয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার পক্ষে তিনি। তার লক্ষ্য, এমন একটি কার্যকর খেলোয়াড় তৈরির ব্যবস্থা গড়ে তোলা, যেখান থেকে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী জাতীয় দলের জন্য যোগ্য ফুলব্যাক উঠে আসবে।


তবে আপাতত জিদানের নজর রয়েছে ফ্রান্সের যুব দলগুলোর দিকে। অনূর্ধ্ব-২১ দলের কোচ জেরাল্ড বাতিকল এবং অনূর্ধ্ব-২০ দলের কোচ বার্নার্ড ডিয়োমেদকে ফুলব্যাক পজিশনে সম্ভাবনাময় খেলোয়াড় তৈরির বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি। নতুন প্রজন্মের এমন খেলোয়াড় গড়ে তুলতে চান জিদান, যারা ভবিষ্যতে জাতীয় দলের দুই প্রান্তের ঘাটতি পূরণ করতে পারবে।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL