খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

চলতি বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। যেখানে চলতি বছরের মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, উল্লেখ্য সময়ে ঋণ বিতরণের সঙ্গে সঙ্গে নতুন ঋণ খেলাপি কম হয়েছে। তবে পূর্বের খেলাপি ঋণের সুদ ও উচ্চ আদালতের আদেশের ইতিবাচক আদেশের ফলেও খেলাপি ঋণ বেড়েছে।

এর আগে,  চলতি বছরের শুরুতে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ, বছরের প্রথম ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকার বেশি।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL