জাল সনদে ১৯ বছর চাকরি

চাকরিচ্যুতির পর হাইকোর্টের কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

২০০৭ সালের সুপ্রিম কোর্টে চাকরি নেন রাজধানীর হাতিরপুলের মোহাম্মদ গোলাম মাওলা। দীর্ঘদিন চাকরি করার পর এই অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি জাল সনদ দিয়ে চাকরি নিয়েছেন। এ অভিযোগে ২০২১ সালে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা প্রমাণিত হওয়ায় তাকে চলতি বছরের ২১ জানুয়ারি চাকরি হতে অপসারণ করা হয়। চাকরি থেকে অপসারণই শেষ কথা নয়। এবার তাকে ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত নেয়া বেতন-ভাতা ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা ৩০দিনের মধ্যে ফেরত দিতে বলেছেন। এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর অফিস আদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (সাধারণ ও সংস্থাপন শাখা)। রোববার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

অফিস আদেশে সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে উদ্দেশ্যে করে বলা হয়, জাল জালিয়াতির মাধ্যমে সৃজিত শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে অত্র কোর্টের অফিস সহকারী পদে চাকরি নিয়েছেন। ফলে চাকরিকালে দায়ের করা (০৯/২০২১) বিভাগীয় মামলায় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় রুলস অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি আপনাকে চাকরি হতে অপসারণ করা হয়। আপনার চাকরি শুরু থেকেই বাতিল মর্মে গণ্য হয়। সে হিসেবে আপনি আপনার চাকরিকালে কোনো বেতন ভাতাদি প্রাপ্য হন না। ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে গোলাম মাওলা মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা বেতন-ভাতাদি বাবদ উত্তোলন করছেন।

আদেশে বলা হয়, গোলাম মাওলার চাকরি শুরু থেকেই বাতিল মর্মে গণ্য করা হয় এবং যেহেতু কোনো বেতন-ভাতাদি প্রাপ্য হন না সেহেতু, উত্তোলন করা বেতন-ভাতাদি বাবদ মোট বিয়াল্লিশ লাখ তিন হাজার নয়শত এক টাকা অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ প্রদান করা হলো।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL