ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: পোশাকশ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের পোশাক কারখানার আবারও রাস্তায় নেমেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যারা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে অবরোধ সরলে যান চলাচল আবার শুরু হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

“তবে বর্তমানে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে এবং যানজটের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।”
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যান। তবে তারা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে বিক্ষোভ করতে শুরু করেন। 

এক পর্যায়ে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। তখন ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তার স্বার্থে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছিল। তারা সেখানে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট অবস্থান করেন। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

“এছাড়া পল্লী বিদ্যুৎ এলাকার শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। জরুন এলাকায়ও শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে তারা নিজেরাই সরে যান।”

এ পরিস্থিতিতে সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL