কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের যৌথ তদন্ত টিম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে যৌথ টিমের সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। এ সময় টিমের সদস্যরা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের ৪ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়ে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলওয়ার হোসেন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।