রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। 

অভিনন্দনের জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় দুজনের মধ্যে পারস্পরিক কুশলাদি বিনিময় হয়। পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL