১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?

সবুজ বাংলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেল এই জুটিকে। পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেও গানটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া অবশ্য মিশ্র।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। গানটি মূলত ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানের নতুন বলিউডি সংস্করণ। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা শুরু হয়। শাহরুখ ও কারিনাকে আবার একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও অনেকেই গানটির কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নতুনত্বের অভাব খুঁজে পেয়েছেন।

Advertisement‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। এর নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।

গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও... গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই শাহরুখ-কারিনার পুনর্মিলনকে স্বাগত জানিয়েছেন। একজন ভক্তের মতে, ‘ইয়ে মেরা দিল’ থেকে ‘চাম্মাক চাল্লো’, আর এবার ‘ড্যাডি কুল’—এই জুটির রসায়ন কখনো পুরোনো হওয়ার নয়। তাদের একসঙ্গে দেখার মধ্যে রয়েছে আলাদা এক নস্টালজিয়া।

শাহরুখের পর্দায় উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের। একজন মন্তব্য করেছেন, পর্দায় কারিনা থাকলেও চোখ আটকে যাচ্ছে শাহরুখের দিকেই। আবার কেউ কেউ মনে করছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতার জনপ্রিয়তা ও পর্দার আকর্ষণ যেন আরও বেড়েছে। কারিনার সৌন্দর্য ও উপস্থিতি নিয়েও প্রশংসা করেছেন অনেকে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL