আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানিয়েছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।   তিনিই পরীমনির জামিন চেয়ে শুনানি করেন। আদালত ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন বলে জানান সুরভী। আগের দিন একই আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ছিল। তবে পরীমনি আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। এতে বলা হয়, অ্যালার্জিজনিত কারণে পরীমনি অসুস্থ। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তবে আসামিপক্ষের আবেদনে আপত্তি জানিয়ে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল জামিন বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি ইচ্ছাকৃতভাবে আদালতে না এসে সময়ের আবেদন দাখিল করছেন। এতে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে জামিন বাতিল করে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে...

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলিকে ১ কোটি ২০ লাখের নোটিশ

‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলিকে ১ কোটি ২০ লাখের নোটিশ

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

$post['title']

অবশেষে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

অবশেষে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

$post['title']

মেসির বিদায়বেলায় পরী-পূর্ণিমার আবেগঘন শ্রদ্ধা

মেসির বিদায়বেলায় পরী-পূর্ণিমার আবেগঘন শ্রদ্ধা

$post['title']

রোমান্টিক ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস-আদর আজাদ

রোমান্টিক ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস-আদর আজাদ

$post['title']

'চাঁদা না দেয়ায়' সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুট

'চাঁদা না দেয়ায়' সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুট

$post['title']

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম