এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি

সবুজ বাংলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠনে পদ হারিয়েছেন সামান্তা শারমিন। এতদিন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাকে রাখা হয়েছে শুধু যুগ্ম আহ্বায়ক পদে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করে এনসিপি। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামান্তা শারমিন এনসিপি গঠনের পর থেকেই দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে এনসিপির নির্বাচনি জোট গঠন নিয়ে তার ভিন্নমত ছিল। এ কারণে তিনি নির্বাচনে অংশ নেননি। এরপর থেকে দলীয় কর্মকাণ্ডেও তাকে কিছুটা নিষ্ক্রিয় দেখা যায়।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আরও রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরা।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL