* আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

কাল সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আগামীকাল রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের পাশাপাশি স্পিকারের কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল রোববার (৩০ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে ওই পদযাত্রা শুরু হবে। ওই সময় মিছিল সহকারে জাতীয় সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে বিবৃতিতে কর্মসূচিকে সার্বিকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL