প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

প্রতারণার মামলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন।

তিনি জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্টে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। কারাদণ্ডের পাশাপাশি বিদিশা এরশাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL