সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠকে অংশ নেয়নি বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ত্রয়োদশ জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে হয়েছে। তবে এতে অংশ নেয়নি বিরোধী দল জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

জানা যায়, বৈঠকে জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে ওলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিয়েছেন।

এর আগে, গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়েছিল। সে বৈঠকে রাজনৈতিক দল, সংবিধানবিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL