পেঁপে চাষে প্রান্তিক কৃষকের সফলতা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

বাণিজ্যিক ভিত্তিতে পেঁপের চাষ করে ময়মনসিংহের ভালুকা উপজেলার চামিয়াদী গ্রামের কৃষকদের ব্যাপক সফলতা এসেছে। একে অপরকে দেখে ওই গ্রামের বহু কৃষি উদ্যোক্তা এখন পেঁপে চাষে ঝুঁকেছেন। বর্তমানে গ্রামটিতে প্রায় ৮০ শতাংশ কৃষকই পেঁপে চাষি। সম্প্রতি পেঁপের বাগান দেখতে চামিয়াদী গ্রামটিতে গেলে দেখা যায়, বাগান থেকে ৭-৮ জন শ্রমিক পেঁপে তোলছেন। পরে সেগুলো ঝুরিতে মাথায় নিয়ে রাস্তায় পাশেই স্তুপ করে রাখছেন তারা। বাগান থেকে পেঁপে তোলা শেষ হলে সেগুলো পেপারে মুড়িয়ে রাখছেন তারা। কাঁচাপাকা পেঁপেগুলো পেপারে মোড়ানোর কাজটি কেন করা হয় জানতে চাইলে শ্রমিকরা জানান, পেপারে পেঁপে মোড়ালে পেঁপে সুন্দর করে পেঁকে যায় এবং হলুদ রং ধারণ করে। আর পেঁপের গায়েও কোনো দাগ হয় না। সেগুলো ক্রেতারা দেখলেই আকর্ষিত হয়ে কিনে নেন। তারা আরো জানান, সকালে বাগানে ঢুকেছেন, যেগেুলো পরিপক্ক হয়েছে, সেগুলোই তোলছেন। পেপারে মোড়ানোর পর ট্রাকে করে এই পেঁপেগুলো ঢাকায় পাঠানো হবে। এই কাজের জন্য তাদেরকে জনপ্রতি ৯শ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। আজকে তারা ৫টি বাগান থেকে পেঁপে উঠাবেন।
পেঁপে ব্যবসায়ী সুজন মিয়া জানান, এখন পেঁপের সীজন চলছে। সীজনে প্রতিদিন শুধুমাত্র চামিয়াদী গ্রাম থেকেই এক লাখ টাকার পেঁপে ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকারী আড়তগুলোতে যাচ্ছে। বর্তমানে পেঁপের বাজার দর ভাল। দাম পেয়ে চাষিরাও খুশি। পেঁপে চাষি শহিদুল ইসলাম জানান, তিনি তার বাড়ির পাশেই বাণিজ্যিকভাবে ৫০ শতক জমিতে পেঁপের চাষ করেছেন। প্রতিটা গাছেই প্রচুর পেঁপে ধরেছে। বিক্রিও করছেন প্রতিদিন। যে খরচ তিনি ক্ষেতে করেছেন সেগুলো উঠিয়েও এবার অনেক লাভের মুখ দেখতে পারবেন। শহিদুল ছাড়াও ওই গ্রামেরই আমিনুল ইসলামও পেঁপে করেছেন। তিনিও এক একর জমিতে পেঁপে লাগিয়েছেন। বিক্রিও করছেন। চামিয়াদী গ্রামের ব্যবসায়ী মো. কিবরিয়া জানান, চামিয়াদীর বহু কৃষক পেঁপের চাষ করেছেন। এতে তারা অভাবনীয় সফলতার মুখ দেখছেন। স্থানীয় চাহিদা পুরণ করেও এখন দেশের বিভিন্ন প্রান্তে চামিয়াদীর পেঁপে যাচ্ছে। 
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, চামিয়াদী কৈয়াদীসহ তার ব্লকে বহু কৃষকই পেঁপের চাষ করেছেন। রেড লেডি এবং টপলেডিসহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের পেঁপের চারা ঠিকমতো পরিচর্যা করার ফলে প্রায় প্রতিটা গাছেই প্রচুর ফলন আসছে। আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শসহ খোঁজ-খবর নিয়ে আসছি। পেঁপের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। পেঁপে চাষ করে এখানকার কৃষকেরা সফলতা পেয়েছেন। 
 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL