অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

বাংলাদেশ পুলিশে কর্মরত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া ঊর্ধ্বতন ৫ পুলিশ কর্মকর্তা হলেন- রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসান।

এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের রোববারের আদেশমূলে বর্ণিত কর্মকর্তাদের ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL