আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট হওয়ার পরই ঘোষণা করা হবে অমর একুশে বইমেলার তারিখ। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত বৈঠকে অমর একুশে বইমেলা-২০২৬ এর সময় নির্ধারণ নিয়ে সমিতির প্রস্তাবের ওপর আলোচনা হয় বলে বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময় কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। একইসঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসছে জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। আগামী জাতীয় নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয় এ বৈঠকে। উল্লেখ্য, অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রাখছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের...
সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে...
রাজধানী ঢাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে রাতেও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন...
চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গুপ্টি...
হাজীগঞ্জে মাদকসহ নারী ও পুরুষ আটক, তরুণীর দাবি—‘আমার মদ খাওয়ার লাইসেন্স আছে’
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে। বুধবার (২৯ অক্টোবর)...
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি
যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল...
পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি পেয়েছেন ৪২ জন
কোনো পরীক্ষা না দিয়েই, এমনকি আবেদন না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক সহকারী পদে চাকরি পেয়ে গেছেন ৪২...
মানিকগঞ্জে এনসিপির সমন্বয় সভায় তর্কে জড়ালেন স্থানীয় নেতার সঙ্গে জড়ালেন সারজিস আলম
মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় সোমবার সন্ধ্যায় মঞ্চে উত্তেজনা দেখা দিয়েছে। সিটি ড্রিম হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উত্তরাঞ্চলের...
কুমিল্লায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় তার বন্ধুরা এক নারী শ্রমিককে আটক রেখে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে...