কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ব্রি. জে. সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। ছবি:
ব্রি. জে. সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বদলিপূর্বক বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। একই সঙ্গে তাকে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তী সরকার ওই বছরের ১১ অগাস্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে কাউকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়নি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL