ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে  সাত জন গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

ময়মনসিংহ আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইড ব্যবহার করে প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি । 

মঙ্গলবার ২৪ নভেম্বর  রাত সাড়ে বারোটার দিকে নগরের ছয় নং ওয়ার্ড এলাকার নুরুল হুদার ভবনের ছয়তলা থেকে  দেশের বিভিন্ন জেলার সাত জন ডেটিং সাইট প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা টাংগাইল ঘাটাইল থানার উত্তর লক্ষীন্দর গ্রামের রহিমের ছেলে মোঃ মনির হোসেন( ২৩),জাকির হোসেনের ছেলে মোহাম্মদ জিল্লুর রহমান জনি (২৭),  আব্দুর রশিদ মিয়ার ছেলে মজনু (২৬), ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার বালুকজান  গ্রামের রফিক উদ্দিন এর ছেলে তানভীর আহমেদ (২৫), 

নিলু মন্ডলের ছেলে মোহাম্মদ নাঈম মন্ডল( ২৪), ফুলপুর থানার শ্রীপুর গ্রামের মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ রফিক (২০), এই বিষয়ে মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কামরুল হাসান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতদের হেফাজতে  থাকা অনলাইন ডেটিং সাইট ব্যবহার করা  মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। উভয়  প্রতারক মূলক কর্মকাণ্ড জড়িত । পুলিশ সুপার আরো বলেন ডেটিং সাইট যোগাযোগ মাধ্যমে ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত ব্যক্তির সাথে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও বা আর্থিক লেনদেন এর ক্ষেত্রে বিশেষ সাবধানতা  অবলম্বনের জন্য সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা আইনে মামলা অজু করা হবে। এসব অপরাধ  প্রতিরোধে জেলা পুলিশের অভিযান 

অব্যাহত থাকবে। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি মাহাবুবুল হক ও সঙ্গীয় ফোর্স।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL