দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে পাঁচশ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত

দিনাজপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচশ' শয্যা হতে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে।

গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর উপসচিব শুক্লা সরকার Characters এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা পাঁচশ' হতে বাড়িয়ে এক হাজার শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার বিষয়টি নিশ্চিত করা হয়। 

ওই স্মারকে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) এর ২১.০৫.২০২৬ তারিখের

স্মারকের প্রেক্ষিতে এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নিম্নোক্ত ছকে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

 

যার অনুলিপি বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব, অর্থ মন্ত্রণালয়ের অনুবিবাগ-১ এর অর্থ বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভাগে প্রদান করা হয়েছে।

 

এদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা  সংখ্যা ৫০০ হতে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করায়  প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে

প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অপরদিকে সেবা প্রার্থীসহ দিনাজপুরের সাধারণ মানুষের প্রত্যাশা শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না।  বিশেষজ্ঞ চিকিৎসকদের 

নিয়মিত রোগি দেখাসহ হাসপাতালে অন্যান্য সেবার মানও বৃদ্ধি করতে হবে। তবেই সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।

 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL