নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এ মেলায় বিদ্যালয়টির প্রায় চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ১০৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী ধারণা তুলে ধরেন। উদ্বোধনের পর প্রধান অতিথি প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত বলেন, “আমি মেলায় উইন পাওয়ার এলইডি চার্জিং সিস্টেম প্রদর্শন করেছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় এখানে জ্বালানি সংকট সবসময় লেগেই থাকে। আমরা দিনের প্রায় এক চতুর্থাংশ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাই। আমাদের এই প্রকল্পে ব্যাটারি ছাড়াই বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই মেলার মাধ্যমে আমরা আমাদের মেধাকে উদ্ভাবনী কাজে লাগাতে পারছি।চ্

নবম শ্রেণির শিক্ষার্থী আদিত্য চৌধুরী বলেন, “এ মেলার মাধ্যমে আমরা আমাদের চিন্তাকে বিকশিত করার সুযোগ পাচ্ছি। এ মেলা নিয়মিত অব্যাহত থাকলে আমরা আরও নতুন কিছু উদ্ভাবন করতে পারবো।চ্

বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুর রহমান বলেন, “আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও বিজ্ঞান মেলার আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেগুলোর বিকাশ ঘটানো। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাগুলোকে সবার সামনে তুলে ধরছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL