নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

জয়নাল আবেদীন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

 

শনিবার ১৪ নভেম্বর নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। নির্ধারিত সফরসূচি অনুযায়ী পুলিশ লাইন্স নেত্রকোণায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

পরিদর্শনকালে ডিআইজি জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট শাখাগুলোর কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কার্যক্রমের মানোন্নয়ন ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান  বিপিএম-সেবা।

সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL