পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:


নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আনোয়ার হোসেন কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কেশবপুর গ্রামের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আনোয়ার হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার  অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL