ভালুকায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন গ্রামের ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দরা বলেন, ধীতপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করে আসছে। আমরা সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো কলহ নেই, আছে যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কাজেই আমাদের এই দেশটাকে এগিয়ে নিতে হবে। আগামী বছর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি দল যাকে সমর্থন দিবে আপনারা জাতীয় নির্বাচনের মতো ইউপি নির্বাচনেও তার পাশে থাকবে। পরিদর্শন শেষে ধীতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন, সাবেক ইউপি সদস্য সারোয়ার আলম, কৃষকদল নেতা শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, যুবদল নেতা আরমান মীর, কামরুজ্জামান শেখ, তাতীদল নেতা তাজ উদ্দিন, মৎস্যজীবী দল নেতা শেখ ফরিদ মানিক, কৃষকদল নেতা ইব্রাহিম, রফিক ও শেখ জামান প্রমুখ।

ভালুকায় মাদক মামলার আসামী ধরতে
গিয়ে হামলায় তিন পুলিশ আহত
সাদেকুর রহমান সোহাগ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের স্বজনগাঁও গ্রামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে গিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে হামলার শিকার হয়ে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জাহিদ জানান, ভালুকা মডেল থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে স্বজনগাঁও গ্রামে কুদ্দুস নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে অভিযানে যায়। সেখানে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন।
আহতরা হলেন এএসআই রাহিদুল ইসলাম, বাকিরুল ইসলাম ও পুলিশের আরও এক সদস্য। আহতদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL