ভূঞাপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

 

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। এ সময় ভূঞাপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্ত আব্দুল জব্বার উপজেলার ২নং পুনর্বাসন এলাকার মোঃ দুইখা মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL