মানিকগঞ্জে এনসিপির সমন্বয় সভায় তর্কে জড়ালেন স্থানীয় নেতার সঙ্গে জড়ালেন সারজিস আলম

মানিকগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় সোমবার সন্ধ্যায় মঞ্চে উত্তেজনা দেখা দিয়েছে। সিটি ড্রিম হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে তর্ক হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক মঞ্চে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াত নেতাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানান। তিনি অভিযোগ করেন, “ছাত্রলীগের ওই নেতাকে ‘দালাল’ হিসেবে সম্বোধন করা হচ্ছে, মঞ্চে কেন তার জায়গা?”

এই প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “আপনার কথা পরে শুনব। সভার পর কথা বলুন।” এরপর ওমর ফারুক বলেন, “আমরা এখানকার স্টেকহোল্ডার। এখানে এনসিপির প্রগ্রামে ছাত্রলীগের দালাল কেন? জামায়াত কেন?” সারজিস প্রতিক্রিয়ায় বলেন, “জামায়াতের কেউ কি এনসিপি করতে পারবে না? মনে হচ্ছে, আপনি সমস্যা করছেন।”

পরবর্তীতে সারজিস ও ওমর ফারুক হলরুমের এক কোনায় গিয়ে তর্ক চালান। এ সময় সারজিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলেন, যা নিয়ে কিছুক্ষণ প্রতিবাদ হয়।

ওমর ফারুক পরে বলেন, “যখন আপনাদের আমাদের দরকার হয়, তখন আমাদের ডাকেন। আর মঞ্চে দালালদের জায়গা দেওয়া হয়।”
উক্ত ঘটনার কারণে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উপস্থিতরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত