মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে এলাকাছাড়া

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:


নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রীর মৌসুমী (২৮)সঙ্গে সংসার বহাল রেখে তার ছোট বোন পূর্ণিমা(২১) বিয়ে করার পর স্থানীয়দের হাতে লাঞ্ছিত হয়েছেন মাসুদ রানা (৩৫)। সোমবার (২৬ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে উপজেলার মাতাজি বিরামগ্রামে এ ঘটনা ঘটে।

নওগাঁ সদর উপজেলার বাসিন্দা ও পেশায় আইনজীবীর সহকারী মাসুদ রানা বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত রোববার (২৫ অক্টোবর) তিনি প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন। মাসুদের দাবি, প্রথম স্ত্রীর পূর্ণ সম্মতি ও সহযোগিতায়ই এ বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, বদলগাছীর কয়েকজন বাসিন্দা তাকে ভাড়া বাসায় থাকতে না দেওয়ার হুমকি দেন। এ পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে মহাদেবপুরের শ্বশুরবাড়িতে আশ্রয় নেন মাসুদ। সেখানেও রাতে স্থানীয় কয়েকজন তার মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে।

বিয়ের কারণ সম্পর্কে মাসুদ জানান, আগে ধারণ করা কিছু ভিডিও নিয়ে তার শ্যালিকা ভবিষ্যতে হয়রানির শিকার হতে পারেন—এমন আশঙ্কা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মীয় বিধান প্রসঙ্গে মাওলানা রেজাউল করিম বলেন, একজন স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘটনাটি দেখেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেননি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL