ঝিনাইদহের শৈলকুপায় দিন ও রাত্রিকালীন বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মালিপাড়ার মাসুদ মোল্লা (৪০), চণ্ডিপুরের অলক দাস (৩৮), শৈলকুপা হাজী মার্কেট দাসপাড়ার নয়ন দাস (৪০), কুলচারা (সাতবিলা) এলাকার মাজেদুল ইসলাম (২৬) ও আলামিন হোসেন (২৫), খাসবগদিয়া এলাকার অন্তর হোসেন (২১) এবং হাটগোপালপুরের মকছেদ আলী (৬৫)।
পুলিশ জানায়, আদালত তাদের মধ্যে মাসুদ মোল্লাকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অলক দাসকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, নয়ন দাসকে ৭ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, মাজেদুল ইসলামকে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, আলামিন হোসেনকে ৫ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অন্তর হোসেনকে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মকছেদ আলীকে ৩ মাস ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লা জানান, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।