5:44 pm, Friday, 1 May 2026

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

United Nations Office on Drugs and CrimeInternational Criminal Police Organization-এর যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা-এ অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬–১৭ মার্চ ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ সামিটে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশন ছাড়াও তিনি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক এবং ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লিজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

এছাড়া সাইডলাইন বৈঠকের অংশ হিসেবে তিনি ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

সামিটে যোগ দিতে আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি-৬৭৯ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশ্যে রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইনসের টিকে-৭১২ ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen + 2 =

About Author Information

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:০৮:৪৬ pm, Sunday, ১৫ মার্চ ২০২৬