6:39 pm, Friday, 1 May 2026

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী হিসেবে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা দলটির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 − 5 =

About Author Information

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী সাদিক কায়েম

Update Time : ০৫:৩৬:০৯ pm, Friday, ১ মে ২০২৬