6:37 am, Friday, 1 May 2026

ঈদগাঁওতে মদসহ মদ বিক্রেতা আটক

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা ঢালার দোয়ারে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
  ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন টমটম এসআই (নিঃ) মুজিবুর রহমানের নেতৃত্বে থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে-র  হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা।
​গ্রেফতারকৃত রঞ্জন কুমার দে (৪৪), পিত- মৃত অরবিন্দ দে সাং- ০৭ নং ওয়ার্ড, হরিপুর, ইসলামাবাদ ইউনিয়ন, থানা – ঈদগাঁও, জেলা- কক্সবাজার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে সে এই মাদক রামু থানার ক্যাঙ্গারবিল থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় অপরাধ সংগঠিত করায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে পুলিশের এ জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 + seven =

About Author Information

Popular Post

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন- ডা.তাহের

ঈদগাঁওতে মদসহ মদ বিক্রেতা আটক

Update Time : ০৯:৫৩:২২ pm, Saturday, ৪ এপ্রিল ২০২৬