বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি » দৈনিক সবুজ বাংলা
০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও পৌঁছেছে। এর পরপরই বেবিচক উচ্চমাত্রার সতর্কতা জারি করে এবং বিমানবন্দরে কর্মরত আইন-শৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ প্রস্তুতি নিতে নির্দেশনা দেয়।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দর এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শু/সবা
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

আপডেট সময় : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬