তেল সংকটে সৈয়দপুরে মহাসড়ক অবরোধ, যানজটে বিপর্যস্ত জনজীবন » দৈনিক সবুজ বাংলা
০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল সংকটে সৈয়দপুরে মহাসড়ক অবরোধ, যানজটে বিপর্যস্ত জনজীবন

জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের ইকু ফিলিং স্টেশনের সামনে এ অবরোধের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক চালক এখনও ফুয়েল কার্ড পাননি; কেউ কেউ আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এতে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।
অবরোধে অংশ নেওয়া চালকরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং তেল না পাওয়ার ক্ষোভ থেকেই তারা সড়কে নেমেছেন। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
ইকু ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুল আলম বলেন, উপজেলা প্রশাসনের লিখিত নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সাময়িকভাবে কার্ড ছাড়াই তেল সরবরাহের নির্দেশ দেন। এরপর মোটরসাইকেল চালকরা অবরোধ তুলে নেন।
স্থানীয়দের মতে, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা দূর করে দ্রুত স্থায়ী সমাধান না নিলে এ ধরনের ভোগান্তি আরও বাড়তে পারে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

জ্বালানিসংকটে বিদ্যুৎ ঘাটতি ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত হতে পারে: বিদ্যুৎ বিভাগ

তেল সংকটে সৈয়দপুরে মহাসড়ক অবরোধ, যানজটে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬