2:05 pm, Friday, 1 May 2026

মোহাম্মদপুর ছিনতাই ও চাঁদাবাজি রোধে ৫৫০ সিসিটিভি ক্যামেরা বসানো হবে: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং দমন করতে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেন, বিএনপি বা অন্য কোনো দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের সময় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিনে একাধিক কেন্দ্রের ওপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে উপস্থিত থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এতে শতাধিক নেতাকর্মী আহত হন এবং এখনও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার পর এলাকার পুলিশ সদস্যদের আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবে আদাবর ও মোহাম্মদপুরে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন, ২০টি পুলিশ বক্স স্থাপন এবং টহল গাড়ির সংখ্যা বৃদ্ধি পরিকল্পনা করা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten + 7 =

Popular Post

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন- ডা.তাহের

মোহাম্মদপুর ছিনতাই ও চাঁদাবাজি রোধে ৫৫০ সিসিটিভি ক্যামেরা বসানো হবে: প্রতিমন্ত্রী

Update Time : ০৫:০৫:১২ pm, Sunday, ২২ ফেব্রুয়ারী ২০২৬