1:35 am, Friday, 1 May 2026

বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: মুক্তাদির

খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন বিনিয়োগে স্থবিরতা ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, আর কর্মসংস্থান না থাকলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বাড়ে। তাই বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইরানইসরায়েল যুদ্ধের কারণে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়তে পারে। সাগরপথ দীর্ঘদিন বন্ধ থাকলে নৌপথে পরিবহন ব্যয় বাড়তে পারে। তবে এই মুহূর্তে দ্রব্যমূল্য বাড়ার কোনো আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফ্যামেলি কার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামেলি কার্ড বিতরণ করে সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, “ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে পরিবারের মুখে হাসি ফোটাতে এবং মানুষের স্বচ্ছলতা নিশ্চিত করতে।”

অনুষ্ঠানে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, কলিম উদ্দিন আহমদ মিলন, কামরুজ্জামান কামরুল, এম কয়সর আহমেদ এবং সমাজসেবা বিভাগের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − ten =

About Author Information

Popular Post

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন- ডা.তাহের

বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: মুক্তাদির

Update Time : ০৫:৪৬:১৬ pm, Tuesday, ১০ মার্চ ২০২৬